Header Ads

যুক্তরাজ্যের সর্বোচ্চ নিউরোসার্জারি পুরস্কার পেলেন টিপু আজিজ


যুক্তরাজ্যের সর্বোচ্চ নিউরোসার্জারি পুরস্কার পেলেন টিপু আজিজ

অনলাইন ডেস্ক

আপডেট: ০১ এপ্রিল ২০১৯, ১৪:৪২

যুক্তরাজ্যের সর্বোচ্চ নিউরোসার্জারি পুরস্কারে ভূষিত হয়েছেন বাংলাদেশে জন্মগ্রহণকারী ব্রিটিশ অধ্যাপক এবং অক্সফোর্ড ফাংশনাল নিউরোসার্জারির প্রতিষ্ঠাতা টিপু আজিজ। ছবি: এনডিএসের ওয়েবসাইট থেকে নেওয়াযুক্তরাজ্যের সর্বোচ্চ নিউরোসার্জারি পুরস্কারে ভূষিত হয়েছেন বাংলাদেশে জন্মগ্রহণকারী ব্রিটিশ অধ্যাপক এবং অক্সফোর্ড ফাংশনাল নিউরোসার্জারির প্রতিষ্ঠাতা টিপু আজিজ। ছবি: এনডিএসের ওয়েবসাইট থেকে নেওয়াযুক্তরাজ্যের সর্বোচ্চ নিউরোসার্জারি পুরস্কারে ভূষিত হয়েছেন বাংলাদেশে জন্মগ্রহণকারী ব্রিটিশ অধ্যাপক এবং অক্সফোর্ড ফাংশনাল নিউরোসার্জারির প্রতিষ্ঠাতা টিপু আজিজ। গত ২১ মার্চ যুক্তরাষ্ট্রের ম্যানচেস্টারে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা প্রদান করা হয়।
নিউরোসার্জারি বিভাগে অবদানের জন্য আজীবন সম্মাননা হিসেবে নুফিল্ড ডিপার্টমেন্ট অব সার্জিক্যাল সায়েন্সেসের (এনডিএস) অধ্যাপক টিপু আজিজকে এই ‘মেডেল অব দ্য সোসাইটি অব ব্রিটিশ নিউরোলজিক্যাল সার্জনস’ (এসবিএনএস) প্রদান করা হয়। এনডিএসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
Eprothom Alo
১৯৫৬ সালে বাংলাদেশে জন্ম নেওয়া অধ্যাপক আজিজ ইউনিভার্সিটি কলেজ অব লন্ডনে (ইউসিএল) নিউরোফিজিওলজিতে পড়াশোনা করেন। পিএইচডি করেন ম্যানচেস্টার ইউনিভার্সিটিতে। তিনি পারকিনসন্স এবং মাল্টিপল স্ক্লেরোসিসসহ বিভিন্ন রোগ বিশেষজ্ঞ হিসেবে সুনাম অর্জন করেছেন। তাঁর উদ্ভাবিত পদ্ধতিতে লক্ষাধিক মানুষ পারকিনসন্স এবং একই ধরনের রোগের চরম দুর্ভোগ থেকে স্বাভাবিক জীবন ফিরে পেয়েছে।



তথ্য সুত্রঃ প্রথম আলো

No comments

বড় মাছটি তোমার, জান্নাতি ফেরদৌসী জাকিয়া

বড় মাছটি তোমার ) জান্নাতি ফেরদৌসী জাকিয়া ( এক ছিল কৃষক। সে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। হঠাৎ তার মনে হলো যে তার স্ত্র...

Powered by Blogger.